মেক্সিকোতে হামলায় একই পরিবারের ১১ জন নিহত

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

মেক্সিকোতে হামলায় একই পরিবারের ১১ জন নিহত

Manual2 Ad Code

fileআন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি দুর্গম পার্বত্য গ্রামে বন্দুকধারীদের হামলায় দুই শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার ওয়াক্সাকার কাছে মধ্যাঞ্চলীয় পুয়েবলা রাজ্যের এল মিরাডোর গ্রামে এ হামলা হয়। ওই ঘটনায় আরও দুই শিশুও গুরুতর আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

পুয়েবলা রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা পায়ে হেঁটে পরিবারটির অবস্থানস্থলে পৌঁছান। এরপর ওই পরিবারটির ওপর বেশ কয়েকবার গুলি চালিয়ে তারা আবার পায়ে হেঁটেই চলে যান।’

Manual4 Ad Code

তবে হামলার সময় পরিবারটির সদস্যরা কে কোথায় অবস্থান করছিলেন তা বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।

Manual3 Ad Code

নাম উল্লেখ না করে রাজ্য সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন একটি বাড়ির ভেতরেই হামলাটি হয়েছে। তবে কোনও স্থানীয় মাধ্যমের খবরে বলা হচ্ছে, বেশ কয়েকটি বাড়িতে মৃতদেহগুলোর সন্ধান মিলেছে।

এদিকে প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে ওই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী আছেন। তাদেরকে পুলিশি সুরক্ষায় রাখা হয়েছে। ঘটনাস্থলে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি সংগঠিত অপরাধ নাকি পারিবারিক বিবাদের জের থেকে হয়েছে তা নিরূপণ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code