মৌলভীবাজারে শাবাব-মাহি হত্যা মামলার আসামি গ্ৰেপ্তার

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১

মৌলভীবাজারে শাবাব-মাহি হত্যা মামলার আসামি গ্ৰেপ্তার

Manual2 Ad Code
শাবাব ও মাহি (ফাইল ছবি)

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের আলোচিত শাবাব ও মাহি হত্যাকাণ্ডের আসামি ফাহিম মুনতাসিরকে (২১) গ্ৰেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual8 Ad Code

 

শনিবার (২২ মে) দিবাগত রাতে হবিগঞ্জ থেকে তাকে আটক করে পিবিআই। এ তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

 

Manual6 Ad Code

তিনি বলেন, চার্জশিট থেকে আসামিকে বাদ দেয়ায় মামলা বাদিনী আদালতে নারাজি জানিয়েছেন। আমরা তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করেছি। মামলার তদন্তের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আদালতে তার রিমান্ড চাইবে। অচিরেই মামলাটির পুলিশী প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবাব ও মাহিকে সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় ডাকা হয়। সেখানে শাবাব ও মাহিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে থাকা শাবাব-মাহির বন্ধুরা ও পথচারীরা গুরুতর অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী মৌলভীবাজার মডেল থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

Manual5 Ad Code

পুলিশ জানায়, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের দীর্ঘ ১ বছর পর আদালতে চার্জশিট দায়ের করেন থানার তৎকালীন ওসি সোহেল আহমদ। তিনি তুষারসহ ১০ জনকে আসামি করে চার্জশিট জমা দেন। কিন্তু বাকী আসামিকে চার্জশিটের অন্তর্ভুক্ত না করায় বাদীর নারাজির প্রেক্ষিতে মামলা পিবিআইতে প্রেরণ করেন আদালত।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code