মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত ২ বোন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত ২ বোন

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় দুই মামাতো-ফুফাতো বোন নিহত হয়েছে। তারা দুজন অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী।

 

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার পালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬)। তারা দুইজন মামাতো-ফুফাতো বোন।

 

এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

 

সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আর ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল যোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আরিফ চালাচ্ছিলেন। তার পেছনে ফাহমিদা এবং সানজিদা বসে ছিলো।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছলে সানজিদা এবং ফাহমিদা চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। বিপরীত থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমান সুস্থ আছেন, তার তেমন কিছু হয়নি।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

Manual5 Ad Code

পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code