মৌলভীবাজারে আ’লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

মৌলভীবাজারে আ’লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে ১৫ জন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে লড়বেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের  বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।

 

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

Manual6 Ad Code

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দিতা করছেন। ফলে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে।

 

তারা হলেন-
খলিলপুর ইউনিয়নে মো. আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়নে মো. আলাউর রহমান, মো. আপ্পান আলী, মো. সোহেল আহমদ, আপারকাগাবলা ইউনিয়নে মো. ইমন মোস্তফা, মো. ফারুক আহমদ, আখাইলকুঁড়ায় মো. এমদাদুর রহমান রেণু, একাটুনায় মো. শাহ গিয়াস উদ্দিন, চাঁদনীঘাটে মো. আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মো. মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদে সৈয়দ মোহিত আলী, মোস্তফাপুরে মো. তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মো. মোশারফ হোসেন ও মো. জিলা মিয়া।

 

বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে।

 

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাশ সদর উপজেলার ১১ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মানায় ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, চতুর্থ ধাপে এ সব ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code