মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু ২১ নভেম্বর

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু ২১ নভেম্বর

Manual2 Ad Code

ফাইল ছবি


মৌলভীবাজার প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার আওতায় আসছে মৌলভীবাজারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২১ নভেম্বর (রোববার) থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌলভীবাজারের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তাদের এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক পূরণকৃত ২ কপি টিকা কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। টিকা প্রদান করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স রুমে।

 

Manual8 Ad Code

টিকা প্রদানের সময়সূচি 

Manual7 Ad Code

ক্রমিক নং প্রতিষ্ঠানের নাম তারিখ পরীক্ষার্থী সংখ্যা সময়
০১  কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর ২৪৭ সকাল ৯টা
০২ আজাদ বকত হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর  ১২৩ সকাল ১১টা
 ০৩ জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর  ২৪৪ বেলা ১২টা
 ০৪ আলহ্বাজ মকলিসুর রহমান কলেজ ২১ নভেম্বর ১৯৪ দুপুর ২টা
০৫ হোয়াইট পার্ল কলেজ ২২ নভেম্বর  ২২ সকাল ৯টা
০৬ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ২২ নভেম্বর ১১১৩ সকাল সাড়ে ৯টা
০৭ ইম্পিরিয়াল কলেজ ২৩ নভেম্বর ১৬৩ সকাল ৯টা
 ০৮ মৌলভীবাজার সরকারি কলেজ ২৩ নভেম্বর ১০৭৭ সকাল ১০টা

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পর্যায়ক্রমে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে।

Manual4 Ad Code

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার জন্য যারা ফরম পূরণ করেছে তাদেরই টিকা দেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code