মৌলভীবাজারে কবিতার মধ্য দিয়ে আবরার হত্যার প্রতিবাদ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

মৌলভীবাজারে কবিতার মধ্য দিয়ে আবরার হত্যার প্রতিবাদ

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদসহ সকল হত্যাকাণ্ড ও অন্যায় অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ করল মৌলভীবাজারের সাহিত্য সংগঠন ‘সাহিত্য আড্ডা।’

 

শনিবার (১২ অক্টোবর) সকালে সংগঠনের সমন্বয়ক স্বর্ণালী দাস টুম্পার সঞ্চালনায় এতে কবিতা পাঠ করেন- বায়েজিদ হুসাইন, সজিবুল ইসলাম, অনুধারা রায় অর্পা, মমতাজ বেগম, সহিদুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এতে সংহতি প্রকাশ করেন- বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি বিশ্বজিৎ নন্দি, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সংগঠক রাজিব সূত্রধর, প্রমুখ।

Manual3 Ad Code

 

কবিতায় প্রতিবাদে তারা আবরার হত্যাকারীসহ সকল অন্যায় অবিচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

Manual6 Ad Code

প্রসঙ্গত, গেল ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে কিছু ছাত্রলীগ নেতা আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টা ৫০ মিনিটে হলের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছাত্রলীগের ১৩ জনকে আটক করে রিমান্ডে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code