সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত মাইন উদ্দিন (৬০) নামের এক রোগীর মৃত্য হয়েছে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে রোববার (২৮ মার্চ) ভর্তি হলে আজ মঙ্গলবার ভোরে মারা যান।
মঙ্গলবার (৩০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আহমেদ ফয়সল জামান।
মাইন উদ্দিনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন এলাকার মাকড়ি ছড়ায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইল মিয়া জানান, মাইন উদ্দিন মঙ্গলবার ভোরের দিকে হাসপাতালে মারা গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে করোনা পজেটিভ থেকেও এলাকায় ঘুরছিলেন এমন খবর পেয়ে আমি নিজ উদ্যোগে তার বাড়ি লকডাউন করি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি