মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মশাল মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

Manual8 Ad Code

 

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকায় অনুষ্ঠিত এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।

Manual7 Ad Code

 

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, ফাহিমুল ইসলাম, নেছার তালুকদার, শাহ মুরাদ জাবের, জিহাদ প্রমুখ।

 

Manual2 Ad Code

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code