মৌলভীবাজারে ছাত্র শিবিরের সভাপতি-সম্পাদক আটক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

মৌলভীবাজারে ছাত্র শিবিরের সভাপতি-সম্পাদক আটক

Manual8 Ad Code

আটক দু’জন


মৌলভীবাজার প্রতিনিধি : বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেটসহ মৌলভীবাজারে ইসলামী ছাত্র শিবির সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং


আটককৃতরা হলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন তানভির (২২) ও সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মো: বখতিয়ার (২১)। আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপূর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে এই বাসায় ৭ থেকে ১০ জন ছাত্র শিবিরকর্মী মেস বানিয়ে বসবাস করতো।

 

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, অভিযানে দুজনকে আটক করা সম্ভব হলে আরও প্রায় ১০-১২ জন পালিয়ে যায়। সবাই একই মতাদর্শের। জিহাদ সৃষ্টি করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বিভিন্ন জিহাদী বই বন্টনের কাজে নিয়োজিত ছিল এবং এই কাজের দ্বারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে দেশের সরকারকে আইন সঙ্গত কাজ করা হতে বিরত রাখার ষড়যন্ত্র ও অভিপ্রায়ে লিপ্ত ছিল। আটককৃত এবং পলাতকরা ব্যক্তি ও প্রজাতন্ত্রের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে লিপ্ত হয়ে পরস্পর পরস্পরকে সহায়তা ও প্ররোচিত করছিল। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থক।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে আইন সঙ্গত কার্য করা হতে বিরত রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং এই কাজে পরস্পর পরস্পরকে সহায়তা ও প্ররোচিত করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)(ই)(ঈ)/৮/৯/১০/১২ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে বিধায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual4 Ad Code

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, ডিআইও আবু তাহেরসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code