মৌলভীবাজারে জঙ্গি জাহিন গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

মৌলভীবাজারে জঙ্গি জাহিন গ্রেপ্তার

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মো. আজিজুর রহমান জাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এসময় পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন, উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছিল।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৌশলগত কারণে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষনিক জানানো হয়নি। মৌলভীবাজার সদর থানায় ঘটনার দিনেই মামলা দায়ের করা হয়েছে।

 

মো. আজিজুর রহমান জাহিন (১৯) মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. আতাউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র বলে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

পুলিশ সুপার আরও জানান, জাহিন অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এবং সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা বিভিন্ন সিকিউরড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code