মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৩০

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Manual7 Ad Code

মৌলভীবাজারে পতিত জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। উভয়পক্ষের সংঘর্ষে আরও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ জুলাই)  সকাল ১১টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কম্মদপুর গ্রামের বড়হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লামুয়া গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫০) ও কম্মদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে শফিকুর রহমান (২০)।

Manual2 Ad Code

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৮জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, কম্মদপুর গ্রামের তোতা মিয়া পক্ষ ও ফকির বাড়ির পক্ষের মধ্যে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে লেবাস মিয়া ও মনর মিয়ার মধ্যে বাকবিতণ্ডা বাধে।

Manual3 Ad Code

একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে আব্দুল মালিক মিয়া এবং চাকুর আঘাতে শফিকুর রহমান ঘটনাস্থলেই  মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।

Manual6 Ad Code

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ৪জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code