সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৯, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার সদর হাসপাতালে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের বাসিন্দা এক মায়ের গর্ভে জন্ম নেয়া জোড়া নবজাতকের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
শনিবার (০৮ মে) বিকালে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম জান্নাত হাসপাতালে উপস্থিত হয়ে শিশুর বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), এ, বি, এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান ও ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়।
Design and developed by ওয়েব হোম বিডি