মৌলভীবাজারে ধানক্ষেতে অজ্ঞাত বৃদ্ধের লাশ

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

মৌলভীবাজারে ধানক্ষেতে অজ্ঞাত বৃদ্ধের লাশ

Manual2 Ad Code

মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন এলাকার জুমাপুর গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব এই তথ্য জানান।

Manual3 Ad Code

স্থানীয় ইউপি সদস্য গপেশ সরকার জানান, বিকালে আখাইলকুড়া ইউনিয়ন জুমাপুর এলাকার একটি ধানক্ষেতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Manual2 Ad Code

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব বলেন, ‘বৃদ্ধের শরীরের কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code