মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নেবেন এমপি নেছার

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নেবেন এমপি নেছার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মৌলভীবাজারে প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

 

Manual6 Ad Code

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে টিকা নেবার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি নেছার আহমদ।

 

আগামীকাল রোববার (০৭ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। এদিন প্রথম দিকে টিকা নেবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও প্রেসক্লাবের প্রতিনিধিসহ অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনের ১৫টি ক্যাটাগরির ব্যক্তিরা।

Manual1 Ad Code

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ৬ হাজার ভায়ালে ৩০ হাজার মানুষের জন্য ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছে। ভ্যাকসিন পেতে হলে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক ব্যক্তিকে। জেলার সাতটি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগে প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শেষ হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথ এবং অন্য ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিনটি করে বুথে ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

Manual2 Ad Code

 

জনসংখ্যার আনুপাতিক হারে কুলাউড়ায় ৫৫০০ ডোজ, রাজনগরে ৩৫০০, জুড়ীতে ২৫০০, বড়লেখায় ৪০০০, কমলগঞ্জে ৪০০০, শ্রীমঙ্গলে ৫০০০ এবং মৌলভীবাজার সদরে ৫৫০০ ডোজ করোনা টিকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম ধাপে জেলায় টিকা দেয়া হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখ যোদ্ধাদের।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code