মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে সুমন নামে এক জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমাও চান।

 

সোমবার (১৫ আগস্ট) রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

 

নিহত সুমন একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। পাশাপাশি বিভিন্ন এলাকায় জাদু দেখাতেন।

 

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার এলাকার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

Manual6 Ad Code

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের জেরে সুমন আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code