সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৮
মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ৩০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪০ হাজার পরিবারের প্রায় দুই লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
রোববার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক জানান, চলমান বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার ১ লাখ ৯৩ হাজার ২৪০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আশ্রয়কেন্দ্র রয়েছে ৫০টি। এর মধ্যে মৌলভীবাজার জেলা শহরে ৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ৯,৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মজুত আছে ১ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন চাল। পাশাপাশি শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত মনু ও ধলাই নদীর ২৫টি স্থানে ভাঙন হয়েছে। অনেক জায়গায় আউশ ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ ব্যবস্থাপনার জন্য সেনা বাহিনীর কয়েকটি দল স্পিড বোট, লাইফ জ্যাকেট নিয়ে কাজ করছে। ৭৪টি ম্যাডিকেল টিম কাজ করছে।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে শহর বিপদজনক অবস্থানে রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতির আনতির জন্য পুলিশ, বিজিবি কাজ করছে। এবং মনু ও ধলাই নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার ১.৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার (১৮ জুন) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মৌলভীবাজার আসবেন বলে তিনি নিশ্চিত করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি