মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে পাউবো’র অফিস ঘেরাও

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮

মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে পাউবো’র অফিস ঘেরাও

Manual7 Ad Code

মৌলভীবাজারের মনু ও ধলাইনদীর খনন এবং স্থায়ী বাধ নির্মানের মাধ্যমে বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছে মৌলভীবাজারবাসী।

Manual6 Ad Code

বুধবার (০৪ জুলাই) সকাল ১১টা থেকে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের সামনে বন্যা কবলিত মনু ও ধলাই নদীর জনগোষ্ঠি এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। উপস্থিত আছেন মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ। বক্তব্য দিচ্ছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফেস্টুন দেখা গেছে। ফেস্টুনগুলোর স্লোগান হচ্ছে, বন্যা থেকে বাচতে হলে নদী, খাল জলাশয় খনন করতে হবে, মনু ও ধলাই নদী বাচাও, শহর রক্ষা করতে হলে মনু ও ধলাই নদীর পাশাপাশি গোপলা নদী খনন করতে হবে।

Manual8 Ad Code

মনু বাঁচাও, ধলাই বাঁচাও, বাঁচাও পরিবেশ স্লোগান নিয় বক্তারা বলেন, আমরা বন্যা সমস্যা সমাধানে জোড়াতালি নয় স্থায়ী সমাধান চাই। প্রতিবছরই মনুর আগ্রাসী রূপ দেখেছে মানুষ। প্রতি বছর বর্ষাতে আমাদের এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমরা এই সমস্যায় আর থাকতে চাই না। বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই।

কর্মসূচিতে মনু ও ধলাই নদী খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং জেলার অন্যান্য নদ-নদী ও হাওরের ভরাট বিলসমূহ খননের জোড়ালো দাবি তুলা হয়।

Manual8 Ad Code

ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিভিন্ন আশ্বস প্রদান করে একাত্মতা পোষণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code