সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮
মৌলভীবাজারে বিভিন্ন নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্রীমঙ্গল থানায় ৬ বিএনপি ও জামায়াতকর্মী, মৌলভীবাজারে ২ বিএনপি নেতা, বড়লেখায় ২ জন জামায়াত নেতা এবং জুড়িতে ২ জামায়াত নেতা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বেশিরভাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি