মৌলভীবাজারে মনতাজ উদ্দিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

মৌলভীবাজারে মনতাজ উদ্দিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার মাসকান্দি গ্রামের মনতাজ উদ্দিনকে (৭০) হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ আগস্ট) দুপুরে মৌললভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে ৩ আসামিদের যাবজ্জীবন ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও অপর ২জনের ৩ সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপেজলার ৯নং আমতৈল ইউপির মাসকান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে ছানু মিয়া (৪৫), আনছার উল্লাহ অরফে মধুমিয়ার ছেলে লুছন মিয়া (৫৫), মৃত ছাদক উল্লাহর ছেলে রুস্তুম উল্লাহ (৬৫), আলকাছ মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও মুহিম উদ্দিনের ছেলে সোনাহর মিয়া (৫২)। রায়ের সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, রুস্তুম উল্লাহকে গত ২১ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন প্রদান করেছে।

Manual6 Ad Code

জানা যায়, ধান ক্ষেতে গরু ছড়ানো নিয়ে সংক্রান্ত বিরোধে জের ধরে ১৯৯৫ সালের ১লা সেপ্টেম্বর আমতৈল মাসকান্দি রাস্তায় ধারালো অস্ত্র দিয়া মনতাজ উদ্দিনকে হত্যা করা হয়। নিহত মনতাজ উদ্দিন ওই এলাকার মুছা মিয়ার পিতা। এ ঘটনায় নিহতের ছেলে মূছা মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কৃপা সিন্ধু দাশ ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code