মৌলভীবাজারে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

মৌলভীবাজারে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুনবস্তিতে শিশুদের খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। সোমবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, নতুন বস্তি এলাকার ময়না মিয়ার ছেলে জুবায়ের মিয়া (৮) এর সাথে বাড়ির পাশে খেলা করছিল ওয়াহিদ মিয়ার ছেলে আবু সুফিয়ান (১১)। এতে খেলাকে নিয়ে উভয় শিশুর মধ্যে মারামরি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৩জন আহত হয়।

Manual5 Ad Code

 

আহতরা হলেন- মকবুল মিয়া (৬০), রুজিনা বেগম (২৫), মিলাদ মিয়া (৮), জাকারিয়া মিয়া (২৪), হানিফ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (২৮), ওয়াহিদ মিয়া (৪৩), লাল উদ্দিন (৩২), শাহানা বেগম (৩৫), আফরিতা বেগম (২৬), মিজান মিয়া (৩৩), সেবিনা বেগম (২৫), জাহিরুল বেগম (৫০)।

Manual6 Ad Code

 

তাৎক্ষণিক আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজিনা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম জানান, পুলিশ দু’পক্ষের সংঘর্ষের খবর জানতে পেরেছে। এবিষয়ে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পক্ষ আইনি প্রক্রিয়া গ্রহণ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code