মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতার গাড়িতে হামলার চেষ্টা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতার গাড়িতে হামলার চেষ্টা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

রোববার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী।

 

Manual4 Ad Code

এ সময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্য গ্রুপ জড়ো হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে অশোভন আচরণ করেছে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code