মৌলভীবাজারে স্ত্রীকে ফুটন্ত পানিতে ঝলসে দিলেন স্বামী

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

মৌলভীবাজারে স্ত্রীকে ফুটন্ত পানিতে ঝলসে দিলেন স্বামী

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পারিবারিক কলহের জের ধরে ফুটন্ত পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী সঞ্জিত কান্তি নাথ।

 

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে এ ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

 

প্রথমে গুরুতর আহত অবস্থায় অনামিকা দেবকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

অনামিকা দেব জানান, জৈনক কবিরাজের কাছ থেকে তাবিজ আনা নিয়ে কথাকাটাকাটি হয় স্বামীর সঙ্গে। এক পর্যায়ে চুলা থেকে ফুটন্ত পানি এনে তার গায়ে ঢেলে দেন। এতে তার পিঠ ও গলা ঝলসে যায়।

 

Manual5 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code