মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

Manual5 Ad Code

মৌলভীবাজারের সদর উপজেলায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার (০৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুরে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- জাহাঙ্গীর তালুকদার (৩৮), সাজনা বেগম (২৮) শাহাদাত তালুকদার (২০), নাহিদ (২৬) সায়েফ আহমদ (১২) ও লায়েছ মিয়া (৩০)।

Manual8 Ad Code

নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের করিমপুরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় নাদামপুর এলাকায় শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে প্রথমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় বলেন, ছয়জনের মরদেহ হাসপাতালে এসেছে। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code