মৌলভীবাজার উপজেলার একক প্রার্থী কামালের মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

মৌলভীবাজার উপজেলার একক প্রার্থী কামালের মনোনয়ন বাতিল

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

Manual5 Ad Code

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার মো. আশরাফুর রহমান মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন।

Manual5 Ad Code

কামাল হোসেনের আইনজীবী তপন পাল তপু বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল হোসেনের ছোট ভাইয়ের একটি ব্যাংক লোনের জামিনদার ছিলেন। সে কারনে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এব্যাপারে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। এটা পরিকল্পিতভাবে এটা বাতিল করা হয়েছে।

Manual7 Ad Code

কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান পদে একক প্রার্থী। তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন। তবে বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়ায় তা ঝুলে গেলো।

Manual1 Ad Code

মো. কামাল হোসেন বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা খাঁন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code