ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ময়মনসিংহে জঙ্গিদের সঙ্গে র‌্যাব সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোর ৪টার দিকে নগরীর খাগডহর এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাবের গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, ময়মনসিংহের খগডহরের ডোলাদিয়া এলাকায় জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছে।

 

Manual1 Ad Code

এমন খবরে শনিবার ভোরে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে অবস্থিত ডোলাদিয়া এলাকা ঘিরে রাখে র‌্যাবের একটি দল। পরে সেখানে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ব্রহ্মপুত্র নদীতে থাকা একটি নৌকা থেকে ৪ জঙ্গিকে অস্ত্রসহ আটক করেন র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।

 

পরে তাদের ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে অভিযানের শুরু থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়।

Manual5 Ad Code

 

র‌্যাবের দাবি, সেই নৌকা থেকেই র‌্যাবের দিকে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা।

 

স্থানীয়রা জানায়, আটক ৪ জঙ্গিকে কখনই কেউ দেখেনি। কারণ তারা অন্য এলাকা থেকে এসে এখানে অবস্থান নিয়েছে। এছাড়া ভোরে র‌্যাব যখন তাদের ধরে নিয়ে যাচ্ছিল, তখনই তাদের প্রথম দেখে স্থানীয়রা।

Manual8 Ad Code

 

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে র‌্যাব সদর দফতরে ব্রিফিং করা হবে। সেখানে জানানো হবে, তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তাদের উদ্দেশ্য কী ছিল এবং নাম-পরিচয়। এ বিষয়ে এখনই আর কিছু বলতে রাজি হননি র‌্যাবের সদস্যরা।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code