সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যাকাতের কাপড় ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার (১৪ মে) সকালে উপজেলার পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকারা সুদি কবীরের বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সাতকনিয়া থানা সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, সকালে সুদি কবীরের ছেলে মো. শাহজাহান গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন। সে সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
Design and developed by ওয়েব হোম বিডি