যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Manual6 Ad Code

রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি মাদরাসায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মাদরাসার ভেতরে শিক্ষার্থীরা আটকা পড়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Manual5 Ad Code

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। রাত ১টা ৬ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

এর আগে, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

এর দুইদিন পরই গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code