যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

Manual3 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

Manual8 Ad Code

সোমবার (০৩ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

স্থানীয় এলাকাবাসী জানায়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ঘেঁষে বাঁশ বাগানের পূর্ব পাশে ও এর আশপাশে এবং পাকা রাস্তার মাথা এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে৷ এই জায়গা নিয়ে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে ও মামলাও হয়। আজ বাঁশ বাগানের পূর্ব পাশের জায়গা থেকে সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিল রানু মেম্বারের নেতৃত্ব। এসময় একই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার সহ সংঘবদ্ধ জায়গার মালিকানা দাবি করে বাধা দেয়। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।

Manual1 Ad Code

 

তারা আরও জানায়, ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় সেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার, মুসা আলম, কামাল হোসেন, সাইফুল, সুবেল মিয়াসহ ১০-১৫ জনের একটি চক্র। এই কারণে ঘাগটিয়া গ্রামের বিলীন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোনভাবেই বন্ধ হচ্ছে না। এ কারণে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

Manual6 Ad Code

 

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code