সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপিদলীয় প্রার্থী কাওসার জামান বাবলা ধানের পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই জয়ের আনন্দে মেতে ওঠেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও তাঁর সমর্থকরা। রাত সাড়ে ১০টার দিকে মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘এটি রংপুরবাসীর জয়। রংপুরের সর্বস্তরের জনগণের জয়। এটা ব্যক্তি মোস্তফা বলে কোনো বিষয় না। ব্যক্তি মোস্তফা সামান্য একটা মানুষ। তাঁকে যারা সম্মানিত করল বিজয়টা তাদের।’
তিনি বলেন, “আমার চ্যালেঞ্জটা হলো, প্রথম নাগরিক সুবিধাটা নিশ্চিত করা। বিশেষ করে আমার যে চ্যালেঞ্জ অন্যতম হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সেকেন্ড কাজ হলো জলাবদ্ধতা নিরসনে বাস্তব পদক্ষেপ নেয়া। থার্ড কাজ হলো যানজট নিরসন করার জন্য পরিকল্পনা। আমার ফোর্থ কাজ হলো রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ডিসেন্ট্রালাইজ করে দিয়ে সাধারণ মানুষের যে সেবাটা সিটি করপোরেশন থেকে পায় তা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। শিক্ষাক্ষেত্রে আছে, চিকিৎসা ক্ষেত্রে আছে। আমার নির্বাচনী ইশতেহারে ডিটেইলস আমি উপস্থাপন করেছি। আমি অত্যন্ত আশাবাদী। সবার সঙ্গে সেতুবন্ধ তৈরি করার মাধ্যমে আগামী দিনে সুন্দর রংপুর গড়ার স্বপ্ন আমার আছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মিডিয়াসহ সবার সহযোগিতা চাই।”
এদিকে, নির্বাচনের ফল ঘোষণার মাঝপথেই দলীয় প্রার্থীর পরাজয় মেনে নিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বর্জন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেন্দ্রের বেসরকারি ফল জানানোর মাধ্যমে এই নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি