সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
রাজধানীর বিমানবন্দর সড়কে বাস থামানোর চেষ্টাকালে একদল কলেজশিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই ছাত্রসহ এক ছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরো ৫জন আহত হয়েছেন। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
রোববার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষামান শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থী জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ২ ছাত্র ও এক ছাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে সহপাঠীদের মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় ২০-২৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা করছে করছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি