সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
রাজনগর প্রতিনিধি :
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগর উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার ৮ ইউপির চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে চারটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়ী হয়েছেন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে
ফতেপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত আমীর আলী।
উত্তরভাগ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিগেন্দ্র চন্দ্র সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী শাহ শাহিদুজ্জামান ছালিক।
মুন্সিবাজার ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহেল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ছালেক মিয়া।
পাঁচগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম ছানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামছুন্নুর আজাদ।
রাজনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম সোহেল।
টেংরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টিপু খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন।
কামারচাক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
মনসুরনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মিলন বখত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলন।
রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ ২০ জন।
Design and developed by ওয়েব হোম বিডি