সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ১, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মুন্সিবাজারে ঘণ্টাব্যাপী গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধরের জেরে এই ঘটনা ঘটে। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অন্তত ১৫ জন লোক আহত হয়েছেন।
এর মধ্যে বর্তমান মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়ার ভাই জুনেদ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছেন।
রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
Design and developed by ওয়েব হোম বিডি