রাজনগরে ধরা পড়লো বিপন্ন প্রজাতির ‘ফ্ল্যাপ শেলড’ কচ্ছপ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১

রাজনগরে ধরা পড়লো বিপন্ন প্রজাতির ‘ফ্ল্যাপ শেলড’ কচ্ছপ

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার রাজনগরে বিপন্ন প্রজাতির একটি ‘ফ্ল্যাপ শেলড’ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সকালে উপজেলার পদিনাপুর গ্রাম থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার রাজনগর ইউপির পদিনাপুর গ্রামের শাহজান মিয়ার বাড়ির পুকুর পাড়ে রোদ পোহানোর জন্য কচ্ছপটি উঠে আসে। এ সময় শাহজান মিয়া এক কেজি ওজনের কচ্ছপটি ধরে বিক্রি করার জন্য একটি দোকানে নিয়ে আসেন। পরে প্রশাসনের ভয়ে তিনি বলদাসাগর দীঘিতে ছেড়ে দেন।

Manual8 Ad Code

 

শাহজান মিয়া বলেন, পুকুরে এ ধরনের আরো কচ্ছপ রয়েছে। এগুলো ধরা যায় না। পুকুরের মাছ খেয়ে ক্ষতি করছে।

Manual7 Ad Code

 

বিপন্ন প্রজাতির ফ্ল্যাপ শেলড কচ্ছপটি দক্ষিণ এশিয়ার মিঠা পানিতে পাওয়া যায়। প্লাস্ট্রনে অবস্থিত ফেমোরাল ফ্ল্যাপের কারণে কচ্ছপের এ প্রজাতিকে ‘ফ্ল্যাপ শেলড’ হিসেবে নামকরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code