রাজনগরে ইউপি নির্বাচন: প্রচারণাকালে দু’পক্ষের সংর্ঘষে আহত ৯ জন

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

রাজনগরে ইউপি নির্বাচন: প্রচারণাকালে দু’পক্ষের সংর্ঘষে আহত ৯ জন

Manual6 Ad Code

UP-Election

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা নিয়ে ইউপি সদস্য পদপ্রার্থী জুনু মিয়া (৩৮) ও আব্দুল মনাফের (৪০) সমর্থকের মধ্যে সংর্ঘষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ২নং উওরভাগ ইউনিয়নের কালাইগোল বাজারে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

সংর্ঘষে আহত ব্যক্তিরা হলেন-  মিজান আহমদ (২৭),  সাজলু মিয়া (৩৩),  কিবরিয়া মিয়া (২২), তোরাব আলী (৪৩), ফরহাদ মিয়া (২৪), রাজু মিয়া (২২), মিমবর আলী (৩০), বাবলু মিয়া (২৯),বিলালুর হোসেন (২৯)। তাদের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code