রাজনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আটক ৪

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

রাজনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আটক ৪

Manual4 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস ছাত্তার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন- সায়দুল ইসলাম, সিপার মিয়া, শিপন মিয়া সুহেল মিয়া।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও সায়দুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ খাস জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে বিভিন্ন সময় উভয় পক্ষ মামলা মোকাদ্দমায় জড়িত ছিলো। ঘটনার দিন সকালে আব্দুস সাত্তার তার পালিত গরুর ঘাস কাটতে বাড়ির পাশে যান। সেখানে প্রতিপক্ষ সায়দুল, সিপার, শিপন, সুহেলসহ কয়েকজন সাত্তারের উপর হামলা করলে এক পর্যায়ে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম চারজনকে আটকের বিষয়াট নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের কেউ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করতে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code