রাজনগরে বন্যার পানিতে ভেসে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮

রাজনগরে বন্যার পানিতে ভেসে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ইমন মিয়া (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৩ জুন) সন্ধ্যায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।

নিহত ইমন উপজেলার কামারচাক ইউনিয়নের হাদিকরাইয়া গ্রামের মিসবা মিয়ার ছেলে।

Manual6 Ad Code

কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম জানান, বুধবার রাতে ইমন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। সেখানে থেকে বাড়ি ফেরার সময় মনু নদের ভাঙ্গনের ফলে সৃষ্ট প্লাবনে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার বিকেলে মৌলানা একলাছুর রহমান এর বাড়ীর পাশে লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code