রাজনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮

রাজনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

Manual6 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জুন) বিকাল ৬টার দিকে উপজেলার মহলাল এলাকায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার টেংরা ইউনিয়নের আদিনাবাদ গ্রামের মৃত আশরফ উল্ল্যার ছেলে আব্দুল লতিফ বৃহস্পতিবার বিকালে একই উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় মৌলভীবাজার থেকে আসা অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual8 Ad Code

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করা যায়নি। নিহতের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তাদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code