রাজনগর থেকে পাতার বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

রাজনগর থেকে পাতার বিড়িসহ চোরাকারবারি গ্রেপ্তার

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতা বিড়িসহ মো: রহমত আলী (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজনগর থানাধীন মুন্সিবাজারস্থ তার নিজ দোকান (আয়শা ষ্টোর) থেকে বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দোকান থেকে ৬০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি, ১টি মোবাইল জব্দ করে র‌্যাব।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত মো: রহমত আলী (৪৫) রাজনগর থানাধীন ব্রাহ্মনগাঁও গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এ. কে. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত পাতার বিড়ি ও গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজারের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code