রাজনগর থেকে স্কুল ছাত্র অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

রাজনগর থেকে স্কুল ছাত্র অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক স্কুল ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে অপহরণকারীরা মুঠোফোনে (ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে) বিভিন্ন নম্বর থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে। অপহৃত স্কুল ছাত্রের বাড়ি রাজনগর উপজেলার ভুজবল গ্রামে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এখনো উদ্ধার হয়নি এই স্কুল ছাত্র।

স্কুল ছাত্রের পরিবার জানিয়েছে, বেশ কিছু ইন্টারনেট নম্বর ব্যবহার করে এই মুক্তিপণ দাবী করা হয়েছে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের ভুজবল গ্রামের প্রবাসি আব্দুর রাজ্জাক এর একমাত্র পুত্র মো. মাসুম মিয়া (১৪) বিকেল ৪টায় বাড়ি থেকে স্থানীয় চৌধুরী বাজারে আসে চুল কাটার জন্য। সন্ধ্যায় বাড়ি না ফেরায় তার খোঁজ পরে। কিন্তু আত্মীয়-স্বজনের বাড়ি খবর করে কোথাও তার সন্ধান মিলেনি। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ওই দিন রাত ২টার দিকে তার মায়ের ফোন নম্বরে ফোন করে জানায় তাকে অপহরণ করা হয়েছে। এ সময় জানানো হয় তাকে ফিরে পেতে হলে ১০ লক্ষ টাকা নিয়ে তাদের কথামতো নির্দিষ্ট জায়গায় যেতে হবে এবং পরবর্তীতে স্থান জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এ সময় এও বলা হয় পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিলে বিপদ হবে।

Manual1 Ad Code

অপহরণকারি আরো জানায় গ্রামেই তাদের লোক নজর রাখছে। চালাকি না করতে। এই বিষয়টি বুধবার সকালে রাজনগর থানায় অবহিত করা হলে পুলিশ ঐ সময় থেকে কাজ শুরু করে। কয়েক জায়গায় অভিযানও চালায় কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ দিকে গতকাল দুপুরে আবারো অপহরণকারিরা ফোন করে জানিয়েছে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তারা তাদের সিদ্ধান্ত নিবে।

Manual8 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশিম জানান, এই বিষয়ে পুলিশ মাঠে কাজ করছে। ইন্টারনেট ফোনে ব্যবহার করায় একটু সময় লাগছে। আমরা একটি সূত্র ধরে এগুচ্ছি।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার সহকারি পুলিশ সুপার রাশেদুল হাসান জানান, ঘটনা জানার পর থেকেই এ বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। তা ছাড়া এই নিখোঁজ ছাত্রটি কিছুদিন মাদ্রাসায় পড়েছে। পরে স্কুলে ভর্তি হয়েছে। তার কাদের সাথে ওঠাবসা ছিল সব বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code