রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

Manual7 Ad Code

australiake-harieস্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বারের মত আজ মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দেখায় অজিদের ৪৭ রানে হারিয়েছিল প্রোটিয়ারা। সেন্ট কিটসে সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

Manual1 Ad Code

ফাইনালে খেলার সমীকরণে টিকে থাকতে দু`দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তাই জয় ভিন্ন বিকল্প নেই তাদের সামনে। দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ ম্যাচটি হারায়, এবার ঘুরে দাঁড়াতে চায় স্টিভেন স্মিথের দল। তবে তাদের বোলিং বিভাগ আছে বেশ ছন্দে।

অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলেও, পরের ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের জন্য দু:সংবাদ হয়ে এসেছে  রুশোর ইনজুরি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার ডিন এলগারকে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code