রিমান্ড শেষে কাউন্সিলর পাগলা মিজান মৌলভীবাজার কারাগারে

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

রিমান্ড শেষে কাউন্সিলর পাগলা মিজান মৌলভীবাজার কারাগারে

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান উরফে পাগলা মিজানকে রিমান্ডের পর ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌলভীবাজার ২নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী এ আদেশ দেন।

Manual3 Ad Code

 

আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে ক্যাসিনো কারবার ও দুর্নীতিতে অভিযুক্ত পাগলা মিজানকে অস্ত্রসহ র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে।

Manual6 Ad Code

 

আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি মেগজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদি হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।

 

আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় তাকে সাতদিনের রিমান্ড শেষে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code