রেজা কিবরিয়ার প্রচারণায় সিসিক মেয়র আরিফ

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

রেজা কিবরিয়ার প্রচারণায় সিসিক মেয়র আরিফ

Manual3 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।

Manual3 Ad Code

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরের ওসমানী রোড,শেরপুর রোড,হাসপাতালে রোডে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু,ছাত্রদলনেতা শেখ শিপন প্রমুখ।

Manual4 Ad Code

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার মুক্তির স্বার্থে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানেরশীষে ভোট চান।

এর আগে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া,সদরাবাদ গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার একাধিক সমর্থককে কোনো মামলা ছাড়াই গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code