র‌্যাব-৯’র অভিযান: গণধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

র‌্যাব-৯’র অভিযান: গণধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র অভিযানে সিলেট বিভাগের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ছিনতাই, গণধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

 

বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) সোমেন মজুমদার।

 

সিলেট নগরী : বুধবার সকাল পৌণে ৯টায় নগরীর ছাড়ারপাড়াস্থ মজলাই কলোনীতে অভিযান চালিয়ে ছিনতাই মামলার এজাহারভূক্ত পলাতক আসামী সুমন (৩৫) নামের একজন গ্রেপ্তার করে র‌্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল।

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত সুমন (৩৫) নগরীর ছড়ারপাড়ের মৃত জমির মিয়ার ছেলে। পওে তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গোলাপগঞ্জ : মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর পৌণে ৩টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন বটরতল বাজার এলাকা থেকে এজাহারভূক্ত পলাতক আসামি জ্যাকিকে (২৩) গ্রেপ্তার করে র‌্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)’র আভিযানিক দল।

 

অভিযানে নেতৃত্ব দেন লে: কর্ণেল আবু মুসা, মো: শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯) এবং এএসপি সোমেন মজুমদার।

 

গ্রেপ্তারকৃত জ্যাকি (২৩) এসএমপির জালালাবাদ থানা এলাকার অনন্তপুর গ্রামের ছেলে। পরে তাকে মৃত তৈইমুজ আলীর ছেলে। পরে তাকে উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।

 

মাধবপুর : বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানাধীন সিলেট-ঢাকাগামী হাইওয়ে সড়কের ‘গ্যাসফিল্ড’ পয়েন্ট এর সামনে থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো: মাহফুজ মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

Manual2 Ad Code

 

অভিযানে নেতৃত্ব দেন লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ, কে, এম কামরুজ্জামান।

 

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত মো: মাহফুজ মিয়া (৩৩) শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর গ্রামের মো: মোস্তফা মিয়ার ছেলে। পরে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৮/৬৬ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(৩)/৩০ মূলে মামলা রয়েছে।

 

নবীগঞ্জ : মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের নবীগঞ্জ থেকে হত্যা চেষ্টা মামলার অন্যতম প্রধান ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী প্রেমতোষ দাস (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)।

 

এই অভিযানেও নেতৃত্ব দেন লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ, কে, এম কামরুজ্জামান।

 

তার বিরুদ্ধে নবীগঞ্জ থানার সিআর মামলা নং-৫৬৭/১৮ (নবীগঞ্জ), ধারা ৪৪৭/৩২৩/৩২৪/৪২৬/৩০৭/৩৫৪/১১৪/১০৯ দঃবিঃ মামলার আসামী প্রেমতোষ।

 

গ্রেপ্তারকৃত প্রেমতোষ দাস (৪৮) নবীগঞ্জ থানা এলাকার বাল্লাজগন্নাথপুর ১নং বড়ভাকৈর পশ্চিম ইউপির মৃত ছটাই দাসের ছেলে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code