র‌্যাব-৯’র পৃথক অভিযান: ইয়াবা-বিদেশী মদসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

র‌্যাব-৯’র পৃথক অভিযান: ইয়াবা-বিদেশী মদসহ গ্রেপ্তার ৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও মৌলভীবাজারের বড়লেখা থেকে ১১৭৫ পিস ইয়াবা ও ১৪ বোতল বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদে মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন ক্বিন ব্রিজের পশ্চিমপার্শ্ব থেকে ৬৬৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সদর কোম্পানীর সদস্যরা।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার ছৈয়া দরবস্ত বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রিমন আহমদ রিপন (২০) ও একই উপজেলার ভিত্রিখেল চতুলবাজার এলাকার আব্দুল করিমের ছেলে মো: শরিফ আহমদ (২১)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, একই রাত ১১টার দিকে র‌্যাব-৯ সদর কোম্পানীর আভিযানিক দল মেজর মো: মঈনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের আর্দশ গ্রাম বাজার থেকে ১৪ বোতল বিদেশী মদসহ একজনে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত মো: মুনসুর মিয়া (৪২) গোয়াইনঘাট উপজেলার নলজুরি আমস্বপন গ্রামের ওহাব আলীর ছেলে। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

অপরদিকে, সোমবার (০৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা থানাধীন সুরিকান্দি থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ৫১০ পিস ইয়াবাসহ মো: মাহবুবুর রহমানকে (৬৭) গ্রেপ্তার করা হয়। সে সুরিকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

Manual6 Ad Code

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code