লংগদুতে সামরিক পোশাক, একে-৪৭-সহ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৭

লংগদুতে সামরিক পোশাক, একে-৪৭-সহ অস্ত্র উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু সদর ইউনিয়নের গোলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি একে-৪৭, দুটি চায়নিজ রাইফেল, ১২৪টি তাজা গুলি, চারটি ম্যাগাজিন ও সাতটি সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সকাল আটটার দিকে লংগদুর মাইনি জোন অধিনায়ক লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অস্ত্রগুলো ওখান থেকে উদ্ধার করে সেনাবাহিনী।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া জিনসপত্রের মধ্যে রয়েছে- দুইটি একে ফোরটিসেভেন রাইফেল, ১২৪টি গুলিসহ চারটি ম্যাগাজিন, একটি চীনা রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, পাঁচ সেট সেনা বাহিনীর পোশাক, অন্যান্য কাপড়, নয়টি ব্যাকপ্যাক ও তিনটি মোবাইল ফোন। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Manual5 Ad Code

বিজিবি সূত্র জানায়, ওই এলাকা লংগদু সদর থেকে আট কিলোমিটারের মত দূরে। উদ্ধার অস্ত্রের মধ্যে দুটি রাইফেল খালের পানিতে লুকানো অবস্থায় পাওয়া যায়। ডুবুরিরা এখনও পানিতে তল্লাশি চালাচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code