সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
রোববার (০৪ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার।
জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন ছিল।
রোববার সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০ ব্যক্তিকে ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি