লন্ডনের কাউন্সিলর হলেন মৌলভীবাজারের আরও দু’জন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০২১

লন্ডনের কাউন্সিলর হলেন মৌলভীবাজারের আরও দু’জন

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির পক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন হাসান খান ও লিজা বেগম। দুজনই মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাসিন্দা।

 

Manual7 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং অ্যান্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকা থেকে ২০৩১ ভোটে নির্বাচিত হন হাসান খান। এ নিয়ে টানা তিন বারের মতো জয়ী হলেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।

 

Manual2 Ad Code

এ সম্পর্কিত সংবাদ

 

গত ৬ মে লিজা বেগম ১৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

 

ওয়াল্ডেন হাউস এবং ক্যান্ডি স্ট্রিট ফ্ল্যাটগুলো রক্ষার প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। লন্ডনের গণমাধ্যমে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code