লাউয়াছড়া উদ্যানের আগুন নিয়ন্ত্রণে, কারণ অনুসন্ধানে কমিটি গঠন

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

লাউয়াছড়া উদ্যানের আগুন নিয়ন্ত্রণে, কারণ অনুসন্ধানে কমিটি গঠন

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সংরক্ষিত বনে লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual4 Ad Code

 

এর আগে দুপুরের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লাগে। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

 

আরও পড়ুন : লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, লাউয়াছড়া সংরক্ষিত বনের অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য হলেন বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন। কমিটি দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। দুপুরের দিকে তারা সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তা ও পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Manual4 Ad Code

 

স্থানীয়দের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে- প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদাররাই আগুন লাগিয়েছেন। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। কী কারণে আগুন লাগল তা তদন্ত করবে বন বিভাগের তদন্ত কমিটি। এই ব্যাপারে আমদের কেউ জড়িত বা দায়িত্বে অবহেলা থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code