লাখাইয়ে ওএমএসের ৬৪ বস্তা চাল জব্দ, চালক আটক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

লাখাইয়ে ওএমএসের ৬৪ বস্তা চাল জব্দ, চালক আটক

Manual5 Ad Code

হবিগঞ্জের লাখাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস)’এর চোরাই ৬৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় মো. আলাউদ্দিন মিয়া (৬০) নামে মিনি ট্রাকের চালককে আটক করলেও সটকে পড়েন ডিলার।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে লাখাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীন আলম চালগুলো জব্দ করেন। আটক আলাউদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

ইউএনও শাহীনা আলম জানান, ওএমএসের চাল বিতরণ কর্মসূচির সময় শেষ হয়েছে। তারপরও উপজেলার কার্যক্রমের নিয়োগ করা ডিলার রোমান মিয়া ৬৪ বস্তা চাল সংরক্ষণ করে রাখেন। ট্রাকভর্তি করে চালগুলো অন্যত্র পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করে। পরবর্তীতে ডিলার রোমানের বাড়ি থেকে জব্দ করা হয় আরও ৪ বস্তা চাল। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

Manual2 Ad Code

আটক গাড়ি চালক আলাউদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ইউএনও।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code