লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

Manual4 Ad Code

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিংহগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে হিলফুল ফুজুল গ্রাম উন্নয়ন সমিতি নামে একটি সংগঠন রয়েছে। এর অধীনে থাকা একাধিক পুকুর লিজ দেওয়া নিয়ে দু’গ্রুপ বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপে রয়েছেন সমিতির বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাফী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার এবং ক্যাশিয়ার মোস্তাফা মিয়া। অপর গ্রুপের নেতৃত্ব দেন মিজানুর রহমান, আব্দুল কদ্দুস ও শহীদ মিয়া।

Manual2 Ad Code

এর আগে মঙ্গলবার (০২ অক্টোবর) দিবাগত রাতে সংঘর্ষের প্রস্তুতি নেয় উভয় গ্রুপ। খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালালে পরিস্থিতি শান্ত থাকে। পরে বুধবার সকাল সাড়ে ৯টায় দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

Manual8 Ad Code

স্থানীয়রা আরও জানান, সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।

Manual1 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের আটক  করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code